,

ব্রহ্মপুত্রে নদীতে ধরা পড়ল ১১৩ কেজির বাঘাইড়

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে স্থানীয় জেলের জালে ধরা পড়েছে ১১৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকায়।

বুধবার দুপুরে চিলমারী উপজেলার স্থানীয় মানুষজন ১ হাজার টাকা কেজি দরে ভাগাভাগি করে মাছটি কিনে নিয়েছেন। এর আগে সকালে ব্রহ্মপুত্র নদে জেলে আশাদুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে।

চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের জেলে আশাদুল ইসলাম আবেগাপ্লুত হয়ে জানান, আমি ঋণগ্রস্ত মানুষ, তাই আল্লাহ আমার দুঃখ-দুর্দশা ঘোচাতে মাছটি আমার জালে পাঠিয়েছেন। মাছটি বিক্রি করে ঋণের অর্থ পরিশোধ করে স্ত্রী-সন্তানদের নিয়ে এখন দু’বেলা দু’মুঠো খেয়ে-পরে একটু শান্তিতে থাকতে পারব।

মাছটির ক্রেতাদের একজন চিলমারী উপজেলার থানাহাট ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মিলন জানান, বাঘাইড় মাছটি অনেক বড়। সচরাচর এতবড় মাছ চোখে পড়ে না। বাপ-দাদাদের মুখে শুনেছি, ৪-৫ মণ ওজনের বিশাল সাইজের মাছ পাওয়া যেত ব্রহ্মপুত্রে। হঠাৎ করেই বড় সাইজের মাছটি পাওয়ায় দুই কেজি কিনেছি।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান মিয়া জানান, প্রতি বছরই এখানে ৩৫-৪০টি বাগাইড় মাছ ব্রহ্মপুত্র নদে ধরা পড়ে। ১১৩ কেজি ওজনের বেশ বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়ায় স্থানীয় একটি বাজারে ১ লাখ ১৩ টাকায় মাছটি বিক্রি হয়েছে। তবে জেলায় এ বছর ধরা পড়া সর্বোচ্চ সাইজের এ মাছটি স্থানীয়রা ১ হাজার টাকা কেজি দরে কিনে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি