,

সৌদি আরবের প্রশাসনে যুক্ত হলেন আরও এক নারী

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের প্রশাসনে যুক্ত হলেন আরও এক নারী। আমাল ইয়াহহিয়া আল-মোয়াল্লিমি নামের মানবাধিকারকর্মীকে দ্বিতীয় নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটি। নরওয়েতে সৌদি দূতাবাসের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাকে। খবর আরব নিউজের।

বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ সূত্রে জানা গেছে, মঙ্গলবার অনলাইনে শপথ গ্রহণ করেন আল-মোয়াল্লিমি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে তাকে শপথ পড়ান বাদশাহ সালমান। ২০ বছর আগে শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন আল-মোয়াল্লিমি।

উল্লেখ্য, এর আগে সৌদির প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রিন্সেস রিমা বিনতে বন্দর। তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গত বছর নিয়োগ দেয়া হয়েছিল। তিনি শিক্ষকতা ও সৌদি মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা ও সংস্থার মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য