,

ধাওয়ানের সেঞ্চুরিও পাঞ্জাবের জয় ঠেকাতে পারলো না

news-image

স্পোর্টস ডেস্ক : বলতে গেলে একক প্রচেষ্টায় দিল্লি ক্যাপিট্যালসকে লড়াই করার রসদ এনে দিয়েছিলেন শিখর ধাওয়ান। তবে দলগত প্রচেষ্টায় দিল্লির দেওয়া লক্ষ্য টপকে জয় ছিনিয়ে নিয়েছে কিংস ইভেলেন পাঞ্জাব। ম্লান হয়েছে ধাওয়ানের সেঞ্চুরি।

মঙ্গলবার দুবাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে টেবিলের শীর্ষে থাকা দিল্লিকে ৫ উইকেটে হারায় লোকেশ রাহুলের নেতৃত্বাধীন পাঞ্জাব।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেওয়া দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তোলে। শিখর ধাওয়ান ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার। এদিন ৫৭ বলে সেঞ্চুরি পূরণ করেন। শেষ পর্যন্ত তার ৬১ বলে সাজানো ইনিংসে ছিল ১২টি চার ও ৩ ছক্কা। পাঞ্জাবের পক্ষে মোহাম্মদ শামি সর্বাধিক ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব ১ ওভার ও ৫ উইকেট হাতে রেখে ম্যাচ নিজেদের করে। সর্বোচ্চ ৫৩ রান করলেন নিকোলাস পুরান। ২৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় খেলেন ৫৩ রান।

এ ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ৩২ ও ক্রিস গেইল ১৩ বলে ২৯ রান করেন। দিল্লির পক্ষে রাবাদা সর্বাধিক ২ উইকেট নেন। দল জিততে না পারলেও ম্যাচসেরা হয়েছেন শিখর ধাওয়ান।

এদিন জিততে না পারলে পাঞ্জাবের প্লে-অফ খেলার আশা কার্যত শেষ হয়ে যেত। ১০ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে এখন তারা পঞ্চম স্থানে রইল। দিল্লি ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে