,

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও ঋণ বিতরণ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় কাঞ্চনপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী পরিবারের মাঝে ঘরের চাবি ও ঋণ বিতরণ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগীদের ঋণ বিতরণসহ মৎস্য অধিদপ্তরের উপকারভোগীদের পিকআপ ভ্যান ও উপকরণ বিতরণ এবং শারদীয় দূর্গপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে স্থানীয় সার্কিট হাউসে জেলা ও সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয় সদর আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এতে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামসুজ্জামান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ।
পরে অতিথিবৃন্দ “আমার বাড়ি আমার খামার” প্রকল্পের উপকারভোগীদের মাঝে ৬০ লক্ষ টাকার ঋণ বিতরণ, কাঞ্চনপুর আশ্রয়ন প্রকল্পের ১৫ টি পরিবারের মাঝে ঘরের চাবি কবুলিয়ত ও ৩০ হাজার টাকা করে ঋণের চেক প্রদান এবং দূর্গাপূজা উপলক্ষে ২০ টি মন্দিরে অনুদান দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য