,

বাংলাদেশে ফেব্রুয়ারিতে আসবে ৩ কোটি করোনা ভ্যাকসিন

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে অক্সফোর্ডের আবিষ্কৃত করোনাভাইরাসের তিন কোটি ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।

তিনি বলেন, এজন্য কয়েকশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেয়র মাহমুদ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদির ভূঁইয়া।

এর আগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শেষ দিন উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য