,

রংপুরে ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বহিষ্কার ২

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহি প্রার্থীদের সরে দাড়ানোর আহবান জানিয়েছে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। তিনি বলেছেন, দলীয় নেতা-কর্মীরা যদি নৌকা মার্কার প্রার্থীর পক্ষে কাজ না করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। একই সাথে দল মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাকারী বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাদেরকেও বহিস্কার করা হবে। এজন্য উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। বিদ্রোহি প্রার্থী ও তাদের পক্ষের দলীয় কর্মীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এই নির্দেশনার পর সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী রংপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষরঞ্জন স্বাধীন ও রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহেল রানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী, হরিদেবপুর ও চন্দনপাট ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা দলীয় প্রতীকে অংশ নিচ্ছেন। এছাড়াও বিদ্রোহি ও স্বতন্ত্র প্রার্থীরাও বিভিন্ন প্রতীকে ভোটযুদ্ধের প্রচারণায় মাঠে সরব রয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের