,

মাহির চুমু, অবাক শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছিল এই জুটি। দুর্ভাগ্য ঢাকাই সিনেমার দর্শকদের। এরপর তাদের দেখা মিলেনি আর। পি এ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে সেই ২০১৩ সালে জুটি হয়ে কাজ করেছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি। সেই ছবিটি ছিল সুপার ডুপার হিট।

দীর্ঘ সাত বছর পর আবারও একসঙ্গে হয়েছেন শাকিব-মাহি। ছবির নাম ‘নবাব এলএলবি’। এটি নির্মাণ করেন তরুণ নির্মাতা অনন্য মামুন।

এরই মধ্যে গান বাদে ছবিটির অন্য সব শুটিং শেষ হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। এখন চলছে ডাবিং ও এডিটিং। আজ সোমবার (১২ অক্টোবর) অনন্য মামুন একটি ছবি পোস্ট করে সে কথাই জানান।

তার পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘চলছে ডাবিং…নবাব এলএলবি’। রোমান্টিক মুহূর্তের মজার সেই ছবিতে দেখা গেল শাকিব খানের গালে চুমু দিচ্ছেন মাহি। সেই চুমু পেয়ে অবাক শাকিব।

বলার অপেক্ষা রাখে না, ছবিটি বেশ মনে ধরেছে দুই তারকা শাকিব ও মাহি ভক্তদের। দীর্ঘদিন পর আবারও এই জুটিকে পেয়ে উচ্ছ্বসিত ঢালিউডপ্রেমীরা। তারা আশা করছেন ছবিটি সুপারহিট হবে।

অক্টোবরেই মুক্তির অপেক্ষায় থাকা এ ছবির শুটিং শুরু হয় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এখানে শাকিব-মাহির সঙ্গে আরও দেখা যাবে অর্চিতা স্পর্শিয়াকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম। সেলিব্রিটি প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘নবাব এলএলবি’র পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য রচনা করছেন অনন্য মামুন।

তিনি জানান, আগামী ২৩ অক্টোবর ‘নবাব এলএলবি’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। পোস্টারে প্ল্যাটফর্মটির নামও জানানো হয়েছে ‘আই থিয়েটার অরিজিনাল’।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য