,

ফখরুলের বাসায় হামলা : ১২ বিএনপি নেতাকে বহিষ্কার

news-image

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় দলটির ১২ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

গত শনিবার রাতে ফখরুলের উত্তরার বাসায় হামলার দুই দিন পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গঠনতন্ত্র ৫ (গ) ধারা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম এ রাজ্জাকের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যাদের বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে আছেন দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিম উদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন, দক্ষিণখান থানা বিএনপির (৫০ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ উদ্দিন।

উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, মতিউর রহমান মতি, যুগ্ম সম্পাদক এম এ হান্নান মিলন, দফতর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক আব্দুল কাদের স্বপন, শ্রমবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ ও সদস্য নূর মোহাম্মদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে গেলো শনিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে কাঙ্ক্ষিত প্রার্থীকে মনোনয়ন না দেয়ায়, মনোনয়নপ্রত্যাশী কফিল উদ্দিনের সমর্থকরা মির্জা ফখরুলের বাসায় হামলা ও ভাংচুর করে।

এ ঘটনায় তাৎক্ষণিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যসহ দলের নেতাকর্মীরা ক্ষোভ জানায়। এরই দুদিন পর এমন সিদ্ধান্ত নিল বিএনপি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের