,

মেঘয় অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ নিধন করায় ৭ জেলের কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ নিধন করার দায়ে আটক ৭ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের ভ্রাম্যমাণ আদালথ গত শুক্রবার রাতে এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের আজ শনিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেণ- খলিল খান, সুমন মাঝি, দেলোয়ার হোসেন, বাবুল সরদার, শহীদ বেপারী, মানিক মাঝি ও জালাল সরদার। এদের সকলের বাড়ি হিজলা ও পাশ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলায় এবং তারা মৎস্যজীবী জেলে। মাছ ধরে জীবিকা নির্বাহ তাদের একমাত্র পেশা।

হিজলা নৌ পুলিশের ওসি মো. বেল্লাল হোসেন বলেন, গতকাল শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. হালিম হিজলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ ধরার অভিযোগে ৭ জেলেকে আটক করেন। রাতে ভ্রাম্যমান আদালতের কাছে তারা অপরাধ স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হিজলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আ. হালিম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য