,

স্কুল-কলেজে ছুটি দুদিন করা নিয়ে আলোচনা মন্ত্রণালয়ের

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন (শুক্র ও শনিবার) করা নিয়ে আলোচনা করছে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন আজ বৃহস্পতিবার বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এ ধরনের একটি প্রস্তাবনা রয়েছে। সেটি নিয়েই আলোচনা চলছে। এ বিষয়ে একটি সভাও হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।

সরকারি অফিস-আদালতে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। তবে স্কুল-কলেজে ছুটি শুধু শুক্রবার। তবে প্রায় সব বিশ্ববিদ্যালয়েই সাপ্তাহিক ছুটি দুদিন।

জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, নতুন যে শিক্ষাক্রম করা হচ্ছে (২০২২ সাল থেকে কার্যকর হবে) তার একটি খসড়া রূপরেখা তৈরি করা হয়েছে। সেখানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস নিলে বছরে কতগুলো ক্লাস নেওয়া যাবে, ছয় দিন হলে ক্লাস কতগুলো হবে—সেসব বিষয় রয়েছে।

এটি এখন ওয়েবসাইটে মতামতের জন্য দেওয়া হবে। তারপর জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভাসহ অন্যান্য পর্যায়ে আলোচনার মাধ্যমে ঠিক হবে। এটি এখনো একেবারেই প্রাথমিক খসড়া। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য