,

হাসপাতাল ছাড়লেন তামান্না ভাটিয়া

news-image

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। আপাতত এই অভিনেত্রী সংকটমুক্ত। আর তাই হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন তিনি।

বাড়ি ফিরে ভক্তদের জানিয়েছেন নিজের স্বাস্থ্যের কথা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তবে করোনাভাইরাস থেকে এখনো পুরোপুরি মুক্তি পাননি। আপাতত বাড়িতে আইসোলেশনে রয়েছেন। অবস্থা স্থিতিশীল থাকলে বাড়িতেই চিকিৎসা চলবে।

গত সপ্তাহেই তার কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছিল। লকডাউনের কারণে দীর্ঘ বিরতির পর অবশেষে কাজে ফিরেই করোনার কবলে পড়লেন এই তারকা।

দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তামান্না। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে পা রাখেন চলচ্চিত্রে। ব্লকব্লাস্টার সিনেমা ‘বাহুবলী’তে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। পরে তেলেগু, তামিল ও হিন্দি ভাষার প্রায় ৬৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘আয়ান’, ‘প্রিয়া’, ‘ভীরাম’, ‘দেবী’, ‘ওপিরি’, ‘১০০% লাভ’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘বাহুবলী: দ্য কনক্লুশন’, ‘এফ টু’ প্রভৃতি তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য