,

লাশের কফিন খুলতেই বেরিয়ে এলো ফেনসিডিল

news-image

নিজস্ব প্রতিবেদক : লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স। গাড়িটিতে কাফনের কাপড়ে মোড়ানো তিনটি মৃতদেহ সদৃশ্য কিছু! খুলতে গিয়ে সবার চোখ যেন চড়কগাছ! মৃতদেহের আদলে সেখানে রাখা হয়েছে দুই হাজার ফেনসিডিল। লাশ পরিবহনের আড়ালে অভিনব পদ্ধতিতে মাদক চোরাকারবারের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন।

সোমবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম।

তিনি জানান, গোপন সংবাদে রোববার বিকেলে রাজধানীর শাহবাগের গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মাহাবুবুল হাসান, হাসানুর রহমান সবুজ, মো. সোহেল মিয়া এমিল ও রোমন।

এসময় ফেনসিডিলসহ একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

মাহবুবুল আলম আরো জানান, লাশবাহী অ্যাম্বুলেন্স ব্যবহার করে তারা মাদকের চোরাচালান করছিলো। বিশেষ কৌশল হিসেবেই তারা লাশবাহী অ্যাম্বুলেন্সের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো লাশের আদলে ফেনসিডিলের চালান আনা-নেওয়া করত। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই তারা লাশবাহী অ্যাম্বুলেন্স ব্যবহার করত। আর লাশবাহী গাড়িটিকে একটি কালো রংয়ের মাইক্রোবাস যাত্রী সেজে পেছন দিয়ে অনুসরণ করছিল।

মাহবুবুল আলম বলেন, লাশবাহী গাড়িতে মাদকের চালান আসছে এমন খবরে শাহবাগের গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালানো হয়। পরে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স তল্লাশি করে সাদা কাফনের কাপড়ে মোড়ানো ফেনসিডিল ভর্তি বস্তা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তার চারজন কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব ফেনসিডিল এনে ঢাকায় বিক্রি করতো।

‘এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হ‌য়ে‌ছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে’ বলেও জানান ডিবির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি