,

হারের স্বাদ পেল রাজস্থান

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম হারের স্বাদ পেল রাজস্থান রয়্যালস। গতকাল বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৭ রানে হেরেছে স্টিভেন স্মিথের দল।

নিজেদের ঠিক আগের ম্যাচে ২২৪ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়া রাজস্থান এদিন ১৭৫ রান তাড়া করতে পারেনি।

৩টি করে ম্যাচ শেষ হলো আইপিএলের ৮ দলের। রাজস্থানের হারের মধ্য দিয়ে সব দলই অন্তত একটি করে হার দেখে ফেলল। অর্থাৎ এবারের আইপিএলে কেউ আর অপরাজেয় নয়। অথচ শেষ হয়েছে মাত্র ১২ ম্যাচ!

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে কলকাতা। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করে দলটি।

দলটির পক্ষে আবারো আলো ছড়িয়েছেন শুভমান গিল। ৩৪ বলে ৪৭ রান করেন এই ওপেনার। ওয়েন মরগান ২৩ বলে অপরাজিত ৩৪ রান করেন। জোফরা আর্চার সর্বাধিক ২ উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে এদিন আর আগের দিনের মতো হাসেনি স্টিভেন স্মিথ (৩), সঞ্জু স্যামসন (৮) ও রাহুল তেওয়াতিয়ার (১৪) ব্যাট। জস বাটলার ভালো শুরু পেয়েও ১৬ বলে ২১ রানে থেমেছেন।

৭.৪ ওভারে ৪২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা রাজস্থান এদিন আর কোনো আশাই জাগাতে পারেনি। শারজার বাইরে অবশ্য এটিই প্রথম ম্যাচ দলটির। নতুন মাঠে যেন খাপ খাওয়াতে পারলেন না কেউই।

অন্যদের ব্যর্থতার মাঝে টম কারেন অবশ্য ৩৬ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেছেন। তার সৌজন্যেই শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৭ রানে থেমেছে রাজস্থানের ইনিংস।

শিবম মাভি, কমলেশ নাগারকোটি ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন মাভি। ৪ ওভার বল করে মাত্র ২০ রান খরচ করেন তিনি। বাটলার ও সঞ্জু স্যামসনের গুরুত্বপূর্ণ উইকেট দুটি নেন তিনি।

৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে কলকাতা। সমান পয়েন্ট নিয়ে রাজস্থান আছে চতুর্থ স্থানে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট