,

ক্রিকেটার আবু জায়েদ রাহীর করোনা পজিটিভ

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস কখন কার শরীরে বাসা বাধবে তার কোনো নিশ্চয়তা নেই। বায়ো বাবল সুরক্ষা নিশ্চিত করার পরও কোনো না কোনো ছিদ্র খুঁজে বের করবেই। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের রাখা হয়েছে খুব সতর্কতার সঙ্গে। তবুও করোনা হানা থেকে বাঁচতে পারছেন না কেউ কেউ।

সর্বশেষ টেস্টে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহীর। ২২ সেপ্টেম্বর করা করোনা টেস্টের রিপোর্ট হাতে এসেছে আজ (২৩ সেপ্টেম্বর)। তাতেই দেখা যাচ্ছে, করোনা পজিটিভ আবু জায়েদ রাহী।

গত ১৮ সেপ্টেম্বর হওয়া করোনা টেস্টে সবাই নেগেটিভ হয়েছিলেন। তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলনও করলেও বাকি ১১ জনকে দুরে রাখা হয়েছিল।

সেই ১১ জনসহ ক্যাম্পের জন্য ডাক দেয়া ২৭ জনেরই আরেক দফা করোনা টেস্টের জন্য স্যাম্পল নেয়া হলো গতকাল ২২ সেপ্টেম্বর। একদিন পরই রিপোর্ট পাওয়া গেছে। তাতেই দেখা যাচ্ছে রাহীর করোনা পজিটিভ। বাকি ২৬ জন নেগেটিভ। আজ বিকেলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহী ছাড়া বাকি সবাই নেগেটিভ। আবু জায়েদ রাহীকে আইসোলেশনে রেখে কোভিড-১৯ গাইডলাইন অনুসারে চিকিৎসা দেয়া হচ্ছে এবং সেই গাইডলাইন অনুসারেই পরবর্তীতে তার করোনা টেস্ট করা হবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট