,

নতুন কোচের অধীনে বার্সেলোনার প্রথম শিরোপা জয়

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন কোচের অধীনে বার্সেলোনা যে বেশ চাঙ্গা হয়ে গেছে, তা গত তিন ম্যাচে ভালোই বোঝা গেছে। গত মৌসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন মৌসুম শুরুর আগেই চমৎকার সাফল্য পেয়েছেন রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

প্রথম দুটি ফ্রেন্ডলি ম্যাচে জয়ের পর এবার এলচেকে ১-০ গোলে হারিয়ে গাম্পার ট্রফি জিতে নিল মেসির দল।

মূলত প্রতি মৌসুমের শুরুতে বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি হুয়ান গাম্পারের নামানুসারে এই গাম্পার ট্রফির আয়োজন করা হয়। গত ৫৪ মৌসুম ধরেই হয়ে এসেছে এক ম্যাচের আয়োজন।

এবার গাম্পার ট্রফিতে বার্সেলোনার প্রতিপক্ষ হয়েছে পাঁচ মৌসুম পর লা লিগায় ফেরা এলচে। শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই একমাত্র গোল করেন অ্যান্তনিও গ্রিজম্যান।

বাকি সময়জুড়ে আর কোনো গোল হয়নি। গোলের দেখা পায়নি লিওনেল মেসি, আনসু ফাতি ও ফিলিপ্প কুটিনহোরা। গ্রিজম্যানের ওই এক গোলেই শিরোপা ঘরে তুলল বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট