,

ফার্মেসিতে রাশিয়ায় করোনার ওষুধ বিক্রির অনুমতি

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসের চিকিৎসার জন্য রাশিয়ায় দুটি ওষুধ ফার্মেসিতে বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে।

দুটি ওষুধই জাপান ফুজিফিল্মের তৈরি ফ্যাভিপিরাভির জেনেরিকের। রাশিয়ার দাবি, ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধ দুটির ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।

রাশিয়ান গণমাধ্যম মস্কো টাইমস জানিয়েছে, দুটি ওষুধের একটি Areplivir সোমবার থেকে রাশিয়ার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাবে। ডাক্তারের পরামর্শপত্র দেখিয়ে কেনা যাবে। আরেকটির নাম Koronavir, এই ওষুধটিও একই দিন থেকে পাওয়া যাওয়ার কথা।

এভাবে ওষুধের অনুমোদন দেয়ার আগে রাশিয়া জাতীয়ভাবে একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। করোনার টিকা পাওয়ার দৌড়ে তাদের পাশাপাশি এখন পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে।

চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।

চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপের এক কর্মকর্তা বলেছেন জরুরি ব্যবহার দেখে বোঝা যাচ্ছে টিকা কাজ করছে। প্রতিষ্ঠানও আত্মবিশ্বাসী যে তাদের টিকা তিন বছর ধরে সুরক্ষা দিতে সক্ষম হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য