,

ইতালিতে দ্রুত সময়ের মধ্যে করোনা টেস্টের নতুন কীট আবিষ্কার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে দ্রুত সময়ের মধ্যে করোনা পরীক্ষার জন্য নতুন একধরনের কীট আবিষ্কার করেছে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। নতুন এ কিটের মাধ্যমে নমুনা সংগ্রহের পর মাত্র ৩ মিনিটের মধ্যে ফলাফল জানা যাবে বলে দাবী গবেষকদের। শনিবার দেশটির স্বনামধন্য পত্রিকা ‘ইল সোলে’ এমন খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল জানাতে সক্ষম এমন এক ধরনের কিট আবিষ্কার করেছে ইতালীয় গবেষকেরা। সম্পূর্ণ ‘মেড ইন ইতালি’ খ্যাত এ কিট টি অনুমতি মিললে খুব দ্রুত সময়ের মধ্যেই বাজারে আনা হবে বলে জানায় প্রস্ততকারক প্রতিষ্ঠান লোম্বারদিয়ার ‘ডেইলি তাম্পন’।

জানা যায়, কোন ব্যক্তির মুখ থেকে লালা সংগ্রহ করে কিটের উপর রাখলেই মাত্র ৩ মিনিটের মধ্যে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা। কিট টি মূলত প্রেগন্যান্সি র‍্যাপিড টেস্ট কিটের আদলে বানানো হয়েছে বলে জানায় গবেষকেরা। লালা রাখার পর কিটে দুটি দাগ স্পষ্ট দেখা গেলে পজেটিভ আর যদি একটি দাগ দেখা যায় তাহলে নেগেটিভ বলে ধরা হবে। তবে কিট টি বর্তমানে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এবিষয়ে দেশটির অভিবাসন নীতিমালায় অভিজ্ঞরা বলছেন, বর্তমানে ইতালির বিমানবন্দর গুলোতে ব্যবহৃত কিটে করোনা পরীক্ষা ফলাফল জানতে সময় লাগে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট। যদি দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এই কিটের অনুমোদন দেয় তাহলে বিমানবন্দরে করোনা পরীক্ষার ফলাফল জানতে সময় লাগবে মাত্র ৩ মিনিট। এতে বাংলাদেশসহ ১৬ টি দেশ থেকে ইতালির ফ্লাইট নিষেধাজ্ঞা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য