,

বাটার বান ঘরেই তৈরি করুন

news-image

লাইফস্টাইল ডেস্ক : সকালের নাস্তায় বাটার বান খান অনেকেই। এটি শিশুদেরও অনেক পছন্দের একটি খাবার। তবে বাইরে থেকে কেনার বদলে ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই খাবারটি। চলুন তবে জেনে নেয়া যাক বাটার বান তৈরির সহজ রেসিপি-

উপকরণ:
ময়দা ২ কাপ
ইস্ট ১ টেবিল চামচ
গুঁড়া দুধ ৪ টেবিল চামচ
লবণ ১ চা চামচ
ডিম ১টি
চিনি আধা কাপ
মাখন ২৫ গ্রাম এবং কিশমিশ
চেরি
মোরব্বা ও বাদাম প্রয়োজনমতো।

প্রণালি:
আধা কাপ গরম দুধে ইস্ট, গুঁড়া দুধ, লবণ ও চিনি ১০ মিনিট ভিজিয়ে রাখুন। ফেঁপে উঠলে ময়দা ও প্রয়োজনমতো পানি দিয়ে খামির করতে হবে। যখন খামির হয়ে যাবে তখন মাখন দিয়ে আবার খামির ময়ান দিন। খামিরটা একটু নরম হবে। এবার ওই খামির ঢাকনা দিয়ে গরম জায়গায় এক ঘণ্টা রেখে দিতে হবে। যখন খামির ফুলে দ্বিগুণ হবে তখন চুলায় বা ওভেনে বান বানিয়ে নিন। এরপর বানের ভেতরে চিরে বাটার দিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ