,

বঙ্গবন্ধু হত্যা : জড়িতদের বিচারে দ্রুত কমিশন চায় সংসদীয় কমিটি

news-image

নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িতদের বিচারের জন্য একটি জাতীয় কমিশন গঠনের যে ঘোষণা দিয়েছে সরকার তা দ্রুত শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আনিসুল হক (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী), মোস্তাফিজুর রহমান, মো. শামসুল হক টুকু, মো. শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার ।

বৈঠক শেষে ওই কমিটির সভাপতি আবদুল মতিন খসরু সাংবাদিকদের বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের সেই নৃশংস হত্যার পেছনে কারা ছিলেন। হত্যায় অংশগ্রহণকারী ছাড়াও মদদদাতা ও ষড়যন্ত্রকারীদের খুঁজতে জাতীয় তদন্ত কমিশনের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু এটা যেন আমলাতন্ত্রের বেড়াজালে আটকা না পড়ে। দ্রুত কমিশন গঠন করে তদন্ত করার সুপারিশ করেছে কমিটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য