,

প্লাজমা দিতে ২০ পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়া থেকে  ঢাকার পথে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হোক পুলিশ-জনতার বন্ধন’ এ স্লোগানকে সামনে রেখে করোনায় আক্রান্তদের প্লাজমা দিতে ঢাকায় আসছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ সদস্য।
রবিবার সকালে জেলা পুলিশ লাইনস থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশে রওনা দেন তারা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইচ উদ্দিন শুভেচ্ছা জানিয়ে তাদের বিদায় দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সাঈদসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইচ উদ্দিন জানান, করোনা থেকে সুস্থ হওয়া জেলা পুলিশের ২০ সদস্যকে প্লাজমা দিতে ঢাকায় পাঠানো হয়েছে। প্লাজমা দিয়ে তাঁরা পুনরায় ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এসে কাজে যোগ দেবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য