,

রায়না আইপিএল খেলছেন না

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল শুরুর আগে একের পর এক ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। শুক্রবারই খবর প্রকাশিত হয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির একাধিক সদস্য। সেই রেশ না কাটতেই আরও একটি দুঃসংবাদ মহেন্দ্র সিং ধোনির সিএসকে’র জন্য। না খেলেই দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির তারকা খেলোয়াড় সুরেশ রায়না।

শনিবার টুর্নামেন্ট থেকে রায়নার সরে দাঁড়ানোর খবরটি নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। ব্যক্তিগত কারণ দেখিয়ে রায়না দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

ফ্র্যাঞ্চাইজি সিইও কাশী বিশ্বনাথন টুইটে জানিয়েছেন, “ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরেছেন এবং গোটা আইপিএল মৌসুমেই তাকে পাওয়া যাবে না। চেন্নাই সুপার কিংস সুরেশ রায়না এবং তার পরিবারের পাশে রয়েছে।”

স্বাভাবিকভাবেই রায়নার এই সিদ্ধান্ত সিএসকে’র জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিশ্বজয়ী সাবেক অধিনায়ক এবং ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন রায়না।

তবে আইপিএল প্রস্তুতিতে কোনোরকম কমতি ছিল না জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের। গত ২১ আগস্ট গোটা দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে বোর্ডের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিও’র মেনে হোটেল রুমে কোয়ারেন্টাইন পর্বও শেষ করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট