,

রেশমা নিহতের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় গাড়িচাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহতের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দারুস সালাম নামে এই ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

এ ঘটনায় এর আগে নাঈম নামে এক গাড়িচালককে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে ঠিক কে ওই হত্যাকাণ্ডের জন্য দায়ী, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগা্ঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুবাইয়াত জামান জানান, আগের আসামীকে জিজ্ঞাসাবাদ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগের গ্রেপ্তার ভুল ছিল, ঠিক তা নয়। নিখুঁত একটি চার্জশিট দেওয়ার লক্ষ্যেই যাচাই-বাছাই করে নেওয়া হচ্ছে।

গত ৭ আগস্ট শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যানের লেক রোড এলাকায় সাইকেল চালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান পর্বতারোহী রেশমা (৩৩)।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য