,

পাকিস্তানের সঙ্গে ইরানের বর্তমান সম্পর্কে সন্তুষ্ট প্রধানমন্ত্রী ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে ইরানের বর্তমান সম্পর্কে সন্তুষ্ট প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তিনি এই সম্পর্ক যাতে আরো দৃঢ় ও সংহত হয়, সে ব্যাপারে কাজ করাও জরুরি বলে মনে করেন। পাকিস্তানি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে একথা বলেন তিনি। খবর পার্স টুডে, ইউরেশিয়ান টাইমসের।

ইরান ও সৌদি আরবের মধ্যকার উত্তেজনার মধ্যে ইমরান খান গত এপ্রিল মাসে তেহরান সফর করেছিলেন এবং সে সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের পক্ষ থেকে তখন দাবি করা হয়, ইরান ও সৌদি আরবের মধ্যকার উত্তেজনা কমানোর লক্ষ্য নিয়ে ইমরান খান মধ্যস্থতার ভূমিকায় নেমেছেন। ইমরান খানের সফরকে তেহরান স্বাগত জানায়। সে সময় তিনি সৌদি আরবও সফর করেন।

তিনি বলেন, গত দুই বছর ধরে পাকিস্তান প্রতিবেশী দেশগুলোসহ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নত করছে। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সঙ্গে বিশেষ করে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের উত্তেজনা কমানোর ক্ষেত্রে পাকিস্তান ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাৎকারে ইমরান খান ইরানের নগর ব্যবস্থাপনা বিশেষ করে রাজধানী তেহরানের উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এ ক্ষেত্রে যে নজির স্থাপন করেছে তাতে লাহোর ও করাচি শহরের জন্য তা মডেল হতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য