,

কারা ইলিয়াস আলীকে গুম করেছে আপনি তো জানেন, কাদেরকে রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা এম ইলিয়াস আলী কারা গুম করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা জানেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল নেত্রী দিলরুবা শওকতের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এমন দাবি করেন।

রিজভী বলেন, ‘আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বোধোদয় হয়েছে। তাদের নেতাকর্মীদের বলছেন- সাবধান বেশি বাড়াবাড়ি কইরেন না, কখন কী ঘটে যায় বলা যায় না।’

‘এই কথাগুলো যদি আগে বলতেন এবং তা সত্যি সত্যি প্রয়োগ করতেন তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। আপনার পুলিশ বাহিনী আছে, অস্ত্র আছে; কিন্তু জনগণ আপনার সঙ্গে নেই। এই যে জনগণ থেকে বিচ্ছিন্নতা এটা কেন হয়েছে?’ প্রশ্ন করেন তিনি।

বিএনপি মুখপাত্র বলেন, ‘আপনারা হত্যার উস্কানি দিয়েছেন এবং আপনাদের সেই উস্কানিতে ছাত্রলীগ বিশ্বজিতের মতো এক কিশোর শ্রমিককে হত্যা করেছে। সেই দিন আপনি ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক না হন বড় নেতাই ছিলেন, আপনার বিবেক তখন নাড়া দেয়নি। ইলিয়াস আলীর মতো একজন সাবেক এমপিকে গুম করে দেওয়া হলো আপনার বিবেক নাড়া দেয়নি। কারা গুম করেছে আপনি তো জানেন।’

রিজভী বলেন, ‘আমরা একটি ভয়ঙ্কর অসুস্থ পরিবেশের মধ্যে আছি। সুস্থ গণতন্ত্র নেই বলে আমাদের নানাভাবে নানা কৌশলে কথাগুলো বলতে হচ্ছে। কথার মধ্যে যদি কোনো ব্যত্যয় ঘটে তবে নিস্তার নেই। ডিজিটাল আইন আছে, অনেক কষ্ট আছে।’

এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, ‘কেউ তার নিজের স্বাধীনতা খর্ব করে? কিন্তু নির্বাচন কমিশন সরকারের কাছে স্বেচ্ছায় নিজেদের স্বাধীনতা সমর্পণ করেছে।… আমি বলবো- আপনারা নিজেদের হিজড়ায় পরিণত করেছেন।’

সংগঠনের সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য