,

‘ফারহানার বিয়ে হয়েছিল ৩ বছর আগে, শো-অফ চাননি’

news-image

যশোর প্রতিনিধি : যশোরে বিয়ের সাজে মোটরসাইকেল চালিয়ে ভাইরাল ফারহানা আফরোজ নববিবাহিত নন। তিন বছর আগে তার বিয়ে হয়েছে। তিনি এক সন্তানের জননী।

যেদিন মোটরসাসইকেল চালিয়ে ফেইসবুকে দিয়ে ভাইরাল হন ফারহানা, সেদিন তিনি বিবাহোত্তর একটি অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানের জন্য পার্লার থেকে সেজে বন্ধুদের সঙ্গে শোভাযাত্রা করে বাড়িতে আসেন।

ফারহানা আফরোজের এক চাচা শাকুর মাহমুদ শোভন জানান, ২০১৭ সালে ঢাকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার হাসনাইন রাফির সঙ্গে ফারহানার আক্দ হয়। এরপর থেকে এ দম্পতি ঢাকাতেই থাকে।

তিনি বলেন, বিয়ের সময় কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করতে পারার আফসোস ছিল ফারাহানার মধ্যে। গত জুন মাসে তার একটি ছেলে সন্তান হয়েছে। গত ১৩ আগস্ট বাড়িতে তার বিবাহোত্তর ও সন্তান হওয়াকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবজাতককে নেওয়ার জন্য তার স্বামীসহ শ্বশুরালয়ের লোকেরা ওই দিন যশোরে আসেন।’

ফারহানার চাচা বলেন, এ অনুষ্ঠান উপলক্ষে শহরের পোস্ট অফিস পাড়ার একটি বিউটি পার্লার থেকে সেজে ফারহানা বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল চালিয়ে শহরের ঈদগাহ মোড় হয়ে সার্কিট হাউসের সামনে দিয়ে নিজের বাড়িতে যায়।

ফারহানার বান্ধবী নওরীন মোক্তাকি জয়া বলেন, ‘যেহেতু ও (ফারহানা) বাইক চালাতে পারে তাই শখ ছিল নিজের বিয়েতে বাইক রাইডিং করার, ও শো-অফ চায়নি।’

তিনি বলেন, ‘বিয়ের সময় অনুষ্ঠান করতে পারেনি, কেবল আক্দ হয়েছিল। তবে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছা ছিল। এত দিন পর বিয়ের অনুষ্ঠান করছে, সেখানে সে তার শখ পূরণ করেছে; তাতে অন্যদের সমস্যাটা কী?’

ফারহানার প্রতিবেশী এম. তমাল আহমেদ বলেন, ‘ফারহানার পরিবারটি অনেক আগে থেকেই সংস্কৃতিমনা ও প্রগতিশীল। বাংলাদেশের অভিনয় জগতের তিন নক্ষত্র- সুচন্দা, ববিতা ও চম্পা তার চাচাতো ফুফু। ফলে সে স্বাধীনচেতা হিসেবে বড় হয়েছে।’

যশোর শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মৃত সোহেল হাসান মিঠুর মেয়ে ফারহানা আফরোজ ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে এইচআরএ-এমবিএ করেছেন। বর্তমানে ঢাকাতেই চাকরি করেন। মোটরসাইকেল করে তিনি চাকরিস্থলে যাতায়াত করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি