,

অবশেষে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে মানিকনগর এলাকায় স্কুল- কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবকদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা নির্মাণ করা হয়েছে।  এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে মানিকনগর বাজার হইতে শ্যামগ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়।
এ ব্যাপারে নাছিরাবাদ গ্রামের প্রবীণ ব্যাক্তি আক্তার ফারুক বলেন, মানিকনগর বাজার থেকে শ্যামগ্রাম বাজার পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল, আমাদের গ্রামের শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে ও ইট বালু ব্যবসায়ীদের সহযোগিতায় রাস্তাটি নির্মাণে এগিয়ে আসায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, মানিকনগর বাজার থেকে শুরু করে শ্যামগ্রাম এম কে স্কুল এন্ড কলেজ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এই এলাকার লোকজনের চলাচলে অসুবিধে হতো।  দীর্ঘদিন  চেষ্টা চালিয়ে  আশানুরুপ সাড়া না পেয়ে অবশেষে তাদের এলাকাবাসীর চলাচলের সুবিধার কথা চিন্তা করে এই যুবকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা নির্মাণ শুরু করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য