,

কওমি মাদরাসা পরীক্ষা নিতে পারবে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির কারণে আটকে থাকা ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নিতে পারবে কওমি মাদরাসা। মাদরাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

এর আগে গত ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদরাসাগুলো। ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন কওমি মাদরাসার একটি বোর্ড জাতীয় দ্বিনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হলেও কিতাব বিভাগ চালুর অনুমতি দেয়নি সরকার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো কওমি মাদরাসা আপিল করেছিল তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়। সেটা গভর্নমেন্ট এগ্রি (সম্মতি) করেছে। অর্ডার জারি হয়ে যাবে। ওদের পরীক্ষাগুলো হবে ডিগ্রি ও মাস্টার্স লেভেলের। তবে জেনারেল কওমি মাদরাসা খুলবে না। ওই (কিতাব বিভাগ খোলা) বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’

তিনি বলেন, ‘তবে সরকার কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, অবশ্যই এভাবে এভাবে…স্বাস্থ্যবিধি মেনে তারপর করতে হবে।’

কত তারিখ থেকে পরীক্ষা নিতে পারবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা তো তাদের বিষয়। তাদের সুবিধা মতো সময়ে নেবে।’

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা