,

ওয়েবসাইটে সমস্যা : ডিএসইর দুঃখ প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ওয়েবসাইটে গত ১৯ ও ২০ আগস্ট সমস্যা দেখা দেয়ায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

রোববার (২৩ আগস্ট) ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার সুবিধার্থে ডিএসইর আইসিটি বিভাগ ডিএসইর ওয়েবসাইটে উন্নত সংস্করণ চালু করেছে। উন্নত সংস্করণ চালু করতে গিয়ে গত ১৯ ও ২০ আগস্ট ওয়েবসাইটটিতে সাময়িক সমস্যা হয়েছিল। অনাকাঙ্ক্ষিত সাময়িক এ সমস্যার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এতে আরও বলা হয়েছে, আজ ২৩ আগস্ট লেনদেনের শুরু থেকেই আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এ সমস্যার সমাধান করা হয়েছে৷

বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিএসইর ওয়েবসাইট ব্রাউজ করতে যদি কোনো অসুবিধা হয় বা পেজ লোডিংয়ে যদি কোনো সমস্যা হয় বা সময় নেয়, তবে ব্রাউজারের ক্যাশ/হিস্ট্রি ক্লিয়ার করলে এ সমস্যার সমাধান হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য