,

দুটি গ্রামের দায়িত্ব নিলেন জ্যাকুলিন

news-image

বিনোদন ডেস্ক : জ্যাকুলিন ফার্নান্দেজের ৩৫তম জন্মদিন ছিল ১১ আগস্ট। বিশেষ ওই দিনে একটি মহৎ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেন শ্রীলঙ্কান সুন্দরী।

জন্মদিনে মহারাষ্ট্রের পাথরদি ও শাকুর নামে দুটি গ্রামের দায়িত্ব নিলেন তিনি। আগামী তিন বছর ওই দুই গ্রামের দেড় হাজার মানুষের দেখাশোনা করবেন নায়িকা।

টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে জ্যাকুলিন বলেন, “বেশ কিছুদিন ধরেই বিষয়টি আমার মাথায় ছিল। তা ছাড়া করোনাভাইরাস মহামারির কারণে এই বছরটি সকলের জন্যই কষ্টের। তবে এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা অনেকেই সৌভাগ্যবান হলেও, এমন কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের প্রয়োজনীয় চাহিদাগুলোও পূরণ করতে পারে না।”

আরও জানান, এই প্রকল্পের অংশ হিসেবে প্রায় ১৫৫০ জনের দেখাশোনা করা হবে। তাদের জন্য সচেতনতা অধিবেশনও অনুষ্ঠিত হবে। নবজাতক শিশুর যত্ন নিতে সক্ষম এমন দেড়শ’ নারীকে তথ্য ও সাহায্য দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সাতজন ফ্রন্টলাইন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে ও চাকরি দেওয়া হবে।

জ্যাকুলিন বলেন, “আমরা ২০টি পরিবারের স্বাস্থ্যের ওপর নজর রাখব। তাদের অপুষ্টিজনিত কাটিয়ে ওঠার উপায় সরবরাহ করা হবে এবং ২০ জন নারী গর্ভবতী থেকে সন্তান প্রসবের আগে পর্যন্ত সাহায্য পাবেন। ২০টি শিশুকে অপুষ্টির জন্য চিকিৎসা করা হবে এবং গ্রামে ২০টি রান্নাঘর স্থাপন করা হবে।”

সবশেষ ‘মিসেস সিরিয়াল কিলার’-এ দেখা গেছে জ্যাকুলিন ফার্নান্দেজকে। মে মাসে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবিটি সমালোচনার শিকার হয়। সে তুলনায় ‘গেন্দা ফুল’ ও ‘তেরে বিনা’ শিরোনামের দুটি মিউজিক ভিডিও দিয়ে ভালো সাড়া পেয়েছেন।

এ দিকে জ্যাকুলিনের জন্মদিনে সালমান খানের সঙ্গে ‘কিক টু’ সিনেমার ঘোষণা এসেছে। এই খবরটি সোশ্যাল মিডিয়ায় জানান প্রযোজক-পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। এ ছাড়া শিগগিরই লক্ষ্য রাজ আনন্দের ‘অ্যাটাক’-এর জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন এ নায়িকা, বিপরীতে আছেন জন আব্রাহাম।

এর আগে মহারাষ্ট্রের অভাবগ্রস্ত মানুষদের সাহায্যে হাত বাড়িয়েছিলেন অমিতাভ বচ্চন, সোনু সুদ ও অক্ষয় কুমার। এ ছাড়া পানির সংকট দূরীকরণে কাজ করছে আমির খান।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা