,

বিশাল দামের ব্যবধানে বিক্রি হবে গাধার দুধ

news-image

অনলাইন ডেস্ক : গরু, মহিষ, ছাগল, ভেড়া ও উটের দুধ বিক্রি হয়, তা তো সকলেরই জানা। কিন্তু গাধার দুধ বিক্রির কথা শুনেছেন কখনো? অবাক মনে হলেও ভারতে বিক্রি হবে গাধার দুধ, যার প্রতি লিটারের দাম শুনলে আপনি চমকে উঠবেন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গাধার দুধ বিক্রির উদ্যোগ নিয়েছে হরিয়ানার ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ইক্যুইনস (এনআরসিই)। হরিয়ানার হিসার এলাকায় গাধার খামার থেকে খুব শিগগিরিই দুধ সংগ্রহ শুরু হবে। তবে যেকোনো প্রজাতির গাধা থেকে দুধ সংগ্রহ করা হবে না। এর জন্য সংগ্রহ করা হবে হালারি প্রজাতির গাধা। এই প্রজাতির গাধা সাধারণত গুজরাটে দেখতে পাওয়া যায়। সেখান থেকেই ১০টি হালারি প্রজাতির গাধা হিসারে নিয়ে আসা হয়েছে এ খামারে। খামারে গাধাগুলোকে পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে, যত্ন নিয়ে দুগ্ধদানের উপযুক্ত করে তোলা হচ্ছে।

এনআরসিই’র বিশেষজ্ঞদের মতে, গাধার দুধে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা নয়, দেখা গিয়েছে ক্যানসারের মতো মারণ রোগের ক্ষেত্রেও গাধার দুধ উপকারী। যাদের অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও গাধার দুধ খুব উপকারী। আর ল্যাক্টো অ্যালার্জির জন্য যারা দুধ পান করতে পারেন না, তারাও গাধার দুধ অনায়াসে পান করতে পারবেন।

এত উপকারিতা পেতে গেলে আপনাকে তো অবশ্যই বেশি টাকা খরচ করতে হবে। এ খামারের এক লিটার গাধার দুধের দাম হতে চলেছে ৭ হাজার ভারতীয় রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার টাকা!

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি