,

সিনহার হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে পরিবর্তন

news-image

নিজস্ব প্রতিবেদক : মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। নতুন করে তদন্তের দায়িত্ব পেয়েছেন র‌্যাবের সহকারী পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।

আগে এই দায়িত্বে ছিলেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার জামিল আহমদ।

র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খায়রুল ইসলাম তদন্তে অত্যন্ত দক্ষ এবং এর আগে বেশ কিছু স্পর্শকাতর মামলার তদন্ত সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি একজন নিপুণ পুলিশ কর্মকর্তা। এ জন্য তাকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। তাই বলে এই নয় যে, আগের তদন্ত কর্মকর্তা ভালো ছিলেন না।’

কী কারণে পরিবর্তন করা হলো-এমন প্রশ্নের জবাবে আশিক বিল্লাহ বলেন, ‘তদন্ত কর্মকর্তা যেকোনো সময় পরিবর্তিত হতে পারেন। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। নতুন তদন্ত কর্মকর্তাকে অনেক পরীক্ষা–নিরীক্ষা করে দেওয়া হয়েছে। তাকে অন্য কর্মকর্তারা যথাযথ সহযোগিতা করছেন। এই পরিবর্তন অন্যভাবে দেখার সুযোগ নেই।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য