,

‘মহামারীতেও বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক উন্নতি’

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার মতো বৈশ্বিক মহামারীতে পৃথিবীর অধিকাংশ দেশ যখন ধুঁকছে, তখন বাংলাদেশের অর্থনীতি চলতি বছরে ইতিবাচক উন্নতির পথে আছে বলে মন্তব্য করেছেন স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আশিয়ান অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ এডওয়ার্ড লি।

তিন শতাধিক ব্যাংক ক্লায়েন্টের সঙ্গে আলোচনার পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লি বৃহস্পতিবার বলেন, এখন বাংলাদেশ ব্যবসায় অনিশ্চয়তা কাটিয়ে উঠেছে। আশিয়ান ও দক্ষিণ এশিয়ার দুটি দেশ ২০২০ সালে প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। এর মধ্যে একটি বাংলাদেশ।’

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে চলতি বছরের ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এতে ব্যবসা-বাণিজ্যে মন্দা অবস্থা চলে আসে। এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বৈশ্বিক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ইতিবাচক গ্রোথের কারণে বাংলাদেশ এই অবস্থা কাটিয়ে উঠবে।

ব্যাংকটির গবেষণা বিভাগের প্রধান দিব্য দেবেশ বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সূচক ভালো রয়েছে। রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। ফলে আমদানি ব্যয় মেটানোর জন্য বাংলাদেশের চিন্তার কিছু নেই।’

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু