,

সাবেক নয় সিনহার নামে অবসরপ্রাপ্ত লিখার অনুরোধ

news-image

নিউজ ডেস্ক : টেকনাফে পুলিশের গুলিতে নিহত সিনহা মোহাম্মদ রাশেদ খানকে সাবেক বা প্রাক্তনের পরিবর্তে অবসরপ্রাপ্ত মেজর লিখতে অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইএসপিআর এ অনুরোধ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর কোনো সদস্য চাকরি থেকে অবসরে গেলে তাদেরকে অবসরপ্রাপ্ত বলা হয়। অবসরপ্রাপ্তদেরকে সংক্ষেপে (অবঃ) বলা যেতে পারে।

এতে আরও বলা হয়, অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন টিভি স্ক্রল, সংবাদ, টকশো, প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক বা প্রাক্তন মেজর বলে উল্লেখ করা হচ্ছে, এটা সঠিক নয়। অবসরপ্রাপ্ত সদস্যদেরকে সাবেক বা প্রাক্তন বলার সুযোগ নেই।

বাংলা অভিধানে পূর্বতন অর্থে সাবেক বা প্রাক্তন শব্দটি ব্যবহার হয়। যেহেতু সিনহা আগে সেনাবাহিনীতে মেজর হিসেবে কর্মরত ছিলেন, সেই অর্থে তাকে সাবেক বা প্রাক্তন হিসেবে উল্লেখ করা হচ্ছে গণমাধ্যমে।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য