,

৬ কারণে ফুলে যায় মোবাইলের ব্যাটারি এবং ফেটে যায় ফোন

news-image

অনলাইন ডেস্ক : বর্তমান স্মার্টফোনের যুগে স্কুল স্টুডেন্ট থেকে সবার হাতে হাতে ঘুরছে স্মার্টফোন। স্মার্টফোন ব্যবহারের সঙ্গে সঙ্গেই বেড়েছে স্মার্টফোনের ব্যাটারি ফুলে যাওয়া, ফেটে যাওয়ার মতো ঘটনা। ফোনের ব্যাটারি ফুলে যাওয়া বা ফেটে যাওয়ার এমন ঘটনা প্রায় আমাদের চোখে পড়ে।

স্বাভাবিকভাবেই মানুষজনের মধ্যে তারপর থেকে ভীতির সঞ্চার ঘটেছে। চলুন আজ আপনাদের বলবো স্মার্টফোনের ব্যাটারি ফুলে যাওয়া বা ফেটে যাওয়ার কারণ কি কি থাকতে পারে। যেগুলি জানার পর সামান্য সচেতনতা অবলম্বন করলেই এরকম ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব। জেনে নিন ৬ টি গুরুত্বপূর্ণ কারণ আর সচেতন হোন এই বিষয়ে।

হাত থেকে ফোন বারংবার পড়ে যাওয়া
আমাদের হাত থেকে ফোন যদি বারবার পড়ে যায়, তখন ব্যাটারি ফিজিক্যালি কিছু ড্যামেজ হয় এর ফলে শর্ট সার্কিট, ওভার হিটিং ইত্যাদি হতে পারে। যদি মনে হয় ব্যাটারি ঠিকঠাক নেই তখনই বদলে ফেলুন ব্যাটারি।

সস্তার চার্জার ব্যবহার
আপনার পুরোনো চার্জারটি নষ্ট হয়ে গেছে অমনি আপনি একটা সস্তার চার্জার কিনে নিলেন। আবারও বলছি বাজার চলতি এইসব সস্তার চার্জার থেকে সাবধান। এটি ফোন ব্লাস্টের অন্যতম কারণ।

ব্যাটারির তৈরির সময় কিছু ত্রুটি
এই ভুলটিতে ব্যবহারকারীদের কোনো হাত নেই। ফোনটি তৈরি করার সময় যদি লিথিয়াম-আয়ন ব্যাটারিকে সঠিকভাবে পরীক্ষা না করা হয় তবে ফুলতে পারে, ফাটতে পারে।

অতিরিক্ত চার্জ দেওয়া
আমরা অনেকেই সারারাত ফোন চার্জে বসিয়ে দিই। এটির ফলে ফোন ওভার হিটিং করে ও ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হয়। তাই এই কাজ থেকে দূরে থাকুন।

অতিরিক্ত গেম খেলা
ফোন গরম হওয়ার জন্য অন্যতম একটি জিনিস হলো প্রসেসর। অতিরিক্ত গেম খেললে প্রসেসরের উপর চাপ পড়ে। এর ফলে ফোন গরম হয়ে ব্যাটারি ফেটে যেতে পারে।

অধিক সময় ফোন রোদে ফেলে রাখা
ফোনকে যদি অনেকক্ষণ রোদে ফেলে রাখেন তাহলে ফোন গরম হয়ে যেতে পারে। ফোনের স্ক্রিনে দীর্ঘক্ষণ সূর্যের আলো পড়লে ফোন গরম হয় এটি এক গবেষণায় প্রমাণিত। এজন্য বাইরে যখন যাবেন তখন ফোনকে ব্যবহার যদি না করেন তাহলে হাতে নিয়ে ঘুরবেন না একটা ব্যাগের মধ্যে রাখুন। এতে আপনার ফোন সুরক্ষিত আর আপনিও।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান