,

প্রতারণা করে প্রেম- তারপর বিয়ে, নববধূর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রেম করে বিয়ে, পালিয়ে আসার একদিন পরই আত্মহত্যা করেছেন নববধূ সামছুন্নাহার আক্তার পিংকি-(২০)। রোববার দুপুরে স্বামী মুক্তার এর আত্মীয় বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এ ঘটনায় পিংকির চাচা আবদুন নূর বাদি হয়ে সোমবার স্বামী মুক্তার সহ ৩ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ স্বামী মুক্তার (২৪) কে গ্রেপ্তার করেছে। পিংকির বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার বনগ্রাম গ্রামে। সে বনগ্রামের আবদুস সালামের মেয়ে। পিংকী হবিগঞ্জের একটি কলেজ থেকে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে।
পিংকির পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, সরাইল উপজেলার বেপারী পাড়ার নছর মিয়ার ছেলে মুক্তার দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা সদরে ফার্নিচারের দোকানে নকশা মিস্ত্রীর কাজ করতো। ৪ বছর আগে মুক্তার বিয়ে করে। তার আড়াই বছর বয়সী একটি ছেলে রয়েছে। প্রথম বিয়ের কথা গোপন করে মুক্তার প্রেমের সম্পর্ক গড়ে তুলে  কলেজছাত্রী পিংকির সাথে।
এরপর নোটারী পাবলিক কার্যালয়ে গিয়ে ৫ লাখ টাকা মোহরানায় বিয়ে করে তারা।
মুক্তার পিংকিকে নিয়ে যায় সরাইলের বড্ডা পাড়ায় তার বড় ভাই নজরুল ইসলামের শ্বশুর বাড়িতে। রোববার সকালে পিংকি জানতে পারে মুক্তার বিবাহিত ও তার একটি ছেলেও আছে। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে সে। রোববার দুপুরে গলায় ফাঁস দিয়ে পিংকি আত্মহত্যা করে। পিংকিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় মুক্তার। কর্তব্যরত চিকিৎসক পিংকিকে মৃত ঘোষণা করেন। সোমবার পিংকির চাচা আব্দুন নূর বাদি হয়ে মুক্তার হোসেন, তার বড় ভাই আক্তার হোসেন ও ভাবী মুন্নি বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামী করে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। পিংকির চাচা আব্দুন নূর বলেন, তথ্য গোপন করে পিংকির সাথে প্রেম ও ফুসলিয়ে তাকে বিয়ে করে মুক্তার।
মুক্তারের স্ত্রী সন্তানের খবর জেনে ক্ষোভে লজ্জায় ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে পিংকি। পিংকির মৃত্যুর জন্য মুক্তার ও তার পরিবারের অন্য সদস্য ও তাদেরকে আশ্রয়দাতারাই দায়ী। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ মঞ্জুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে পিংকির লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে  ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় পিংকির চাচা বাদি হয়ে স্বামী মুক্তারসহ ৩ জনকে আসামী করে থানায় মামলা করেছেন। স্বামী মুক্তারকে গ্রেফতার করে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সে প্রথম বিয়ের কথা গোপন করে প্রতারণা  করে পিংকিকে বিয়ে করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য