,

পঞ্চাশ দিন পর দেশে ফিরলেন হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : কানাডা থেকে প্রায় পঞ্চাশ দিন পর দেশে ফিরলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

একটি ফ্লাইটযোগে গতকাল শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৯ জুন বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন আওয়ামী লীগের এ নেতা।

একটি সূত্রে জানা যায়, কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গিয়েছিলেন মাহবুব-উল আলম হানিফ। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়ে সেখানে যান এ যুগ্ম-সাধারণ সম্পাদক।

কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়-স্বজন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য