,

কেরালায় যাত্রীবাহী বিমান ২ টুকরা, নিহত ১১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে দুবাইফেরত এয়ার ইন্ডিয়ার একটি বিমান অবতরণের পর রানওয়েতে পিছলে গিয়ে দুই টুকরা হয়ে গেছে। শুক্রবার রাত পৌনে ৮টার এ ঘটনায় বিমানের দুই পাইলটসহ ১১ জন নিহত এবং অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। খবর এনডিটিভির।

এক বিবৃতিতে ডায়রেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বিমানের চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুলেন্স ও দমকলবাহিনী গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

সামাজিক মাধ্যমে পাওয়া ছবিতে দেখা গেছে, বিমানটি দু’টুকরো হয়ে রানওয়ে ও তার বাইরেও ছড়িয়ে পড়েছে। হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিমানটিতে আগুন লাগেনি। যাত্রীদের সবাইকে উদ্ধার ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমানটিতে ওই বিমানে ১৯১ জন ছিল। যাদের মধ্যে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, দু’জন পাইলট ও পাঁচজন কেবিন ক্রু সদস্য। বিমানটি বন্দে ভারত প্রকল্পের অংশ। এটি করোনাভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার কাজে ব্যবহার করা হয়।

শুক্রবার দুপুরে দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরালার কোঝিকোড়ের উদ্দেশে উড্ডয়ন করে। কোঝিকোড় বিমানবন্দর কেরালার অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক টার্মিনাল ও বিদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক বিমান ওঠানামা করে থাকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, ‘কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এনডিআরএফকে (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে ও উদ্ধারকাজে সহায়তা করতে নির্দেশ দিয়েছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য