,

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা পৌনে ৯ লাখ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে রাশিয়ায়। সবশেষ চব্বিশ ঘণ্টায় বিশ্বের বৃহত্তম দেশটিতে আরও পাঁচ হাজারের বেশি মানুষের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। তাতে মোট আক্রান্ত ছাড়িয়েছে পৌনে ৯ লাখ।

রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের রবাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ২৪১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭৭ হাজার ১৩৫ জনে।

আক্রান্তের বৈশ্বিক তালিকায় চতুর্থস্থানে আছে রাশিয়া। কুড়ি লাখ ছাড়ানো তাদের ঠিক ওপরে রয়েছে ভারত।

দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল, ২৯ লাখ ১৭ হাজার। মৃত্যুতেও দ্বিতীয়স্থানে আছে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটি, ৯৮ হাজার ছাড়িয়েছে।

আক্রান্ত-মৃত্যুতে শীর্ষে রাশিয়ার শত্রু দেশ যুক্তরাষ্ট্র; আক্রান্ত ৫০ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ১ লাখ ৬২ হাজারের বেশি।

সবশেষ চব্বিশ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ১১৯ জনের। তাতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৫ জনে। মৃত্যুর বৈশ্বিক তারিকায় এগারোতম স্থানে রাশিয়া। দেশটিতে আক্রান্ত-মৃত্যুর বেশির ভাগই রাজধানী মস্কোর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য