,

গান বাজানোয় ক্ষতিপূরণ চেয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

news-image

অনলাইন ডেস্ক : অনুমতি না নিয়ে নির্বাচনী প্রচারে গান ব্যবহারের জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন কানাডিয়ান-আমেরিকান গায়ক নিল ইয়ং।দুটি গানের জন্য তিন লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন তিনি।

২০১৫ সালেও বিষয়টি নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন ইয়ং। সেই বছর অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো অংশ নেওয়ার সময়ও প্রচারে ৭৫ বছর বয়সী শিল্পীর গান বাজানো হয়। তবে এ আপত্তি আমলে নেয়নি ট্রাম্পের প্রচারবাহিনী।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আবার শুরু হয়েছে প্রচারের তোড়জোর। সমর্থকদের আকৃষ্ট করতে গত মাসে ওকলাহোমার তুলসা অঞ্চলে বাজানো হয় নিল ইয়ংয়ের ‘রকিন ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ ও ‘ডেভিলস সাইডওয়াক’। প্রতিটি গানের জন্য দেড় লাখ ডলার করে মোট তিন লাখ ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা ঠুকে দিয়েছেন ইয়ং।

গত ৩ জুলাই ওয়েবসাইটে নিল ইয়ং লিখেছিলেন, ‘‘এই প্রেসিডেন্টের কথা শেষ হওয়ার পরই ‘রকিন ই দ্য ফ্রি ওয়ার্ল্ড’ বাজালে কেমন লাগতে পারে ভাবুন একবার। মনে হয় গানটা যেন তারই থিমসং। কিন্তু আমি তো এ জন্য গানটা লিখিনি।’’

তবে মামলা নিয়ে ট্রাম্পের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

অনুমতি ছাড়া গান ব্যবহারের জন্য ট্রাম্পের নির্বাচনী দলের প্রতি নিল ইয়ং একা অসন্তুষ্ট নন। এর আগে গান ব্যবহারের আগে শিল্পীদের অনুমতি নেওয়ার আহ্বান জানিয়ে খোলা চিঠি দেয় ‘আর্টিস্টস রাইট অ্যালায়েন্স’। সেই চিঠিতে মিক জ্যাগার, কিথ রিচার্ডস, এলটন জন, লায়নেল রিচি, সিয়া, মাইকেল স্টাইপ, স্টিভেন টাইলার, শেরিল ক্রো’র মতো শিল্পীরা স্বাক্ষর করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য