,

প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত রনি ডিজিটাল আইনে গ্রেফতার

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : আশুগঞ্জে কথিত সাংবাদিক পরিচয়ে
বিভিন্ন অপকর্মে লিপ্ত আশিকুর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সোনারামপুর এলাকার একটি ভাড়া
বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রনি কুমিল্লা জেলার কোতোয়ালী থানার কাপ্তানবাজার এলাকার মোঃ জলিলুর
রহমানের ছেলে। আত্মীয়তার সূত্রে সে আশুগঞ্জ অবস্থান করে প্রতারণাসহ নানা
অপকর্মে লিপ্ত ছিল। অবৈধ সুবিধার জন্য সে নামে বেনামে অনলাইন পোর্টাল
খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আ.লীগকে নিয়ে কটুক্তি করার দায়ে আশুগঞ্জ
থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হলে
থলের বিড়াল বেড়িয়ে আসে।

জানা যায়, আশিকুর রহমান রনি ২০১৫ সালে আশুগঞ্জ থানায় দায়ের করা একটি
প্রতারণার মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী। তার বিরুদ্ধে
আশুগঞ্জসহ বিভিন্ন থানায় নারী নির্যাতনসহ তিনটি মামলা রয়েছে। এছাড়াও তিনি অপরাধ ঢাকতে সাংবাদিকতার আশ্রয় নিয়েছিলেন। তিনি কথিত আশুগঞ্জ উপজেলা
প্রেসক্লাবের সাধারণ সম্পাদকও দাবি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায়
চাঁদা দাবি করারও অভিযোগ রয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন,
আওয়ামীলীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করে পোস্ট
দেয়ায় উপজেলার চরচারতলা এলাকার জাহাঙ্গির মুন্সি নামে এক আ.লীগ নেতা
ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় আশিকুর রহমান
রনিকে উপজেলার সোনারামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তার অন্যান্য মামলাগুলো ও সাজার পরোয়ানাসহ তিনটি মামলা পাওয়া যায়।

তিনি আরো জানান, বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
হয়েছে। এছাড়াও আর কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের