,

চিতাবাঘটি কিসের টানে গাভির কাছে ছুটে আসে!

news-image

অনলাইন ডেস্ক : চিরশত্রু প্রাণীদের মধ্যেও কৃতজ্ঞতার বোধ থেকে সহিংসতা ভুলে নিজেদের মধ্যে মধুর এক ‘মানবিক’ সম্পর্ক তৈরি হতে পারে। এমনই এক দৃষ্টান্ত দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে।

ছবিতে একটি গরু ও চিতাবাঘের মধ্যকার খাদ্য ও খাদকের চেনা রূপের পরিবর্তে তাদের মধ্যে বেশ ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের বন্ধন দেখা যায়।

সম্প্রতি ছবিটি ভাইরাল হলেও গুগল ফ্যাক্ট চেক জানায়, ঘটনাটি ২০০২ সালের ভারতের গুজরাটের ভাদোদারা জেলার আন্তলি গ্রামের। ওই গরু ও চিতাবাঘটি নিয়ে অনফরেস্ট.কমে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, এক লোক একটি গরু কিনে এনে তার উঠানে বেঁধে রাখে। কিন্তু প্রত্যেকদিন গভীর রাতে কুকুরের ডাকাডাকি শুনতে পায়। তারা ভাবল হয়তো চোরের উৎপাত বেড়েছে। তাই তারা সেখানে সিসিটিভি ক্যামেরা সেট করে। পরের দিন সিসিটিভি ফুটেজ দেখে তো সবাই হতবাক, গরুটির পাশে একটা চিতা বাঘ ঘুর ঘুর করছে।

পরে তারা যার কাছ থেকে গরুটি কিনেছিল তার কাছে যায় ব্যাপারটা জানতে। আর জানতে পারে যে এই চিতাবাঘটির জন্মের ২০ দিন বয়সে তার মা চিতা বাঘিনী মারা যায়। তারপরে এই গরুটির দুগ্ধপান করে সে বাঁচে। তাই সে তার ত্রাণ কর্ত্রী দুধ মাকে ভুলে যায়নি, প্রত্যেক রাত্রে দেখা করতে আসে। মাকে জড়িয়ে ধরে বসে থাকে। মাও আদর করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য