,

ট্রাফিক সার্জেন্টের মোটরবাইকে বোমাসদৃশ বস্তু

news-image

সিলেট ব্যুরো : সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলের পেছনে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। ঘটনাস্থল ঘিরে রেখে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার সন্ধ্যায় নগরীর চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলসহ জায়গাটি আমরা ঘিরে রেখেছি। বোমা বিশেষজ্ঞ টিমকে খরব দেয়া হয়েছে, তারা আসার পর বোঝা যাবে আসলে বস্তুটি কী।

ঘটনাস্থল থেকে এসএমপির উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ যুগান্তরকে জানান, ডিউটি শেষে ফেরার পথে রাস্তার পাশে গাড়ি রেখে একটি চশমার দোকানে প্রবেশ করেন ট্রাফিক সার্জেন্ট । দোকান থেকে বের হয়ে গাড়ি চালু করে স্ট্যান্ড নামানোর সময় তার পায়ে বাধে ওই বোমাসদৃশ বস্তুটি। পরে তিনি বিষয়টি আমাদের জানান। আমরা এক্সপার্ট টিমকে খবর দিয়েছি।

এদিকে ঘটনাস্থলে র‌্যার-৯ ও এসএমপির এক্সপার্ট টিম রাত সাড়ে ৮টায় এসে পৌঁছেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য