,

চমেকের সহযোগী অধ্যাপক করোনায় মারা গেলেন

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডা. নজরুল ইসলাম চমেকের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শুক্রবার তিনি চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।

তিনি আরো বলেন, ‘করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয় এবং সোমবার সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর রাত দশটার দিকে তিনি মারা যান।’

তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

চমেক অধ্যক্ষ অধ্যাপক শামীম হাসান জানান, মঙ্গলবার সকালে চমেক হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে ডা. নজরুলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে মরদেহ দাফনের জন্য নোয়াখালীর চাটখিলে গ্রামে নেয়া হয়।

এর আগে চমেকের আরেক সহযোগী অধ্যাপক ও অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. সামিরুল ইসলাম ২৬ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য