,

প্রথম পরমাণু স্থাপনা চালু করল আমিরাত

news-image

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্ব প্রথম পরমাণু স্থাপনা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত।

তেলসমৃদ্ধ এ দেশটি শনিবার ঘোষণা করেছে, তারা বারাকা পরমাণু বিদ্যুৎস্থাপনা চালু করেছে।আরব বিশ্বে এটি প্রথম পরমাণু বিদ্যুৎ স্থাপনা।খবর আল জাজিরার।

সংযুক্ত আরব আমিরাতের বারাকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম পরমাণু চুল্লি সফলতার সঙ্গে চালু হয়েছে বলে টুইটার পোস্টে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি হামাদ আলকাবি।

টুইটার পোস্টে তিনি বলেন, নতুন ধরনের পরিষ্কার জ্বালানি পাওয়ার ক্ষেত্রে জাতির জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম অন্য এক টুইটার বার্তায় বলেন, বারাকা বিদ্যুৎ স্থাপনার কাজ সফলতা সঙ্গে শেষ হয়েছে। জ্বালানি এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে ঐতিহাসিক এই অর্জনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

বারাকা বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে গত ফেব্রুয়ারিতে পরমাণু রড ভরার কাজ শুরু করেছিল আমিরাত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য