,

বিফ শিক কাবাব চুলায় তৈরি

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদে রেস্টুরেন্টের মতো মজাদার শিক কাবাব বানিয়ে ফেলতে পারেন ঘরেই। পরোটা অথবা লুচির সঙ্গে বিফ শিক কাবাব খেতে খুবই সুস্বাদু। জেনে নিন কীভাবে চুলায় বানাবেন শিক কাবাব।

উপকরণ
গরুর মাংসের কিমা-আধা কেজি (চর্বিসহ)
পেঁয়াজ- আধা কাপ (মিহি কুচি)
চিলি ফ্লেক্স- ১ চা চামচ
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
ধনিয়ার গুঁড়া- ১ চা চামচ
ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- কোয়ার্টার চা চামচ
ধনেপাতা কুচি- ১/৪ কাপ (মিহি করে কাটা)
কর্ন ফ্লাওয়ার- ১/৪ কাপ
গরম মসলার গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
ঘি- ২ টেবিল চামচ
তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালি
মাংসের কিমার সঙ্গে তেল বাদে বাকি সব উপকরণ মিশিয়ে নিন। মিশ্রণটি চারপাশে সরিয়ে মাঝের অংশ ফাঁকা করুন। ফয়েল পেপার দিয়ে ছোট একটি বাটি বানিয়ে সেই খালি অংশে রাখুন। চাইলে ছোট স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। চুলায় গরম করে নেওয়া এক টুকরো কয়লা রাখুন বাটিতে। উপরে সামান্য তেল ঢেলে দিন। ধোঁয়া বের হতে শুরু করলে কাবাবের মিশ্রণসহ বাটিটা একটি বড় ঢাকনা দিয়ে ঢেকে দিন। দেড় মিনিট অপেক্ষা করুন। এতে স্মোকি একটা ফ্লেভার আসবে কাবাবে। সাসলিক স্টিক নিয়ে নিন কয়েকটি। স্টিকগুলো ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। কিমার মিশ্রণ কাঠির চারপাশে লাগিয়ে নিন হাতের সাহায্যে। প্যানে তেল গরম করে অল্প আঁচে সময় নিয়ে ভাজুন কাবাব। উল্টেপাল্টে ভাজবেন ১০ থেকে ১২ মিনিট সময় নিয়ে। পরিবেশন করুন গরম গরম।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ