,

যেভাবে ভুঁড়ি পরিষ্কার করে দূর করবেন গন্ধ

news-image

লাইফস্টাইল ডেস্ক : গরু অথবা খাসির ভুঁড়ি খেতে ভীষণ সুস্বাদু হলেও এটি পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ। দ্রুত ভুঁড়ি পরিষ্কার করতে চাইলে জেনে রাখা চাই কয়েকটি পদ্ধতি সম্পর্কে। এছাড়া ভুঁড়ির গন্ধ দূর করে সংরক্ষণ কীভাবে করবেন জেনে নিন সেটাও।

বড় কয়েক টুকরায় কেটে গরম পানিতে খানিকক্ষণ ফুটিয়ে নিন ভুঁড়ি। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই পরিষ্কার করে নিন কালচে অংশ।

ভুঁড়ি মোটামুটি ছোট টুকরা করে কলের পানিতে ধুয়ে নিন। হাঁড়িতে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানি একটি বাটিতে নিয়ে ভুঁড়ির টুকরা ডুবিয়ে রাখুন ১২ থেকে ১৩ সেকেন্ড। এর বেশি রাখবেন না। পানি থেকে বের করে চামচের সাহায্যে তুলে ফেলুন ময়লা।

চাইলে চুনের সাহায্যেও পরিষ্কার করতে পারেন গরু কিংবা খাসির ভুঁড়ি। এজন্য একটি গামলায় পানি ও কয়েক চা চামচ চুন গুলে নিন। ভুঁড়ি ভিজিয়ে রাখুন এই পানিতে। ঘষে ঘষে তুলে ফেলুন ময়লা।

ভুঁড়ির দুর্গন্ধ দূর করতে পরিষ্কার করার পর টুকরো করে কেটে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার পানিতে ২ টুকরা দারুচিনি, তেজপাতা, কয়েকটি এলাচ ও লবঙ্গ দিয়ে নিন। ৫ মিনিট ফুটে ওঠার পর তারপর দেবেন ভুঁড়ির টুকরা। বলক ওঠার পর আরও দশ মিনিট সেদ্ধ করুন।
আদা বাটা ও হলুদ গুঁড়া পানিতে মিশিয়েও ফুটিয়ে নিতে পারেন ভুঁড়ি।

সংরক্ষণ করতে চাইলে সেদ্ধ করা ভুঁড়ি ঠাণ্ডা হলে ছোট জিপলক ব্যাগ বা মুখবন্ধ পাত্রে রেখে সংরক্ষণ করুন ফ্রিজারে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ