,

যেভাবে রাঁধবেন কালা ভুনা

news-image

লাইফস্টাইল ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি আইটেম হচ্ছে গরুর মাংসের কালা ভুনা। ভাত, পোলাও, পরোটা দিয়ে খেতে অসাধারণ এটি। কালা ভুনার রঙ নির্ভর করে মসলা ও রন্ধন প্রণালির উপর। জেনে নিন কীভাবে রাঁধবেন।

উপকরণ
গরুর মাংস- ১ কেজি (হাড়সহ)
পেঁয়াজ মিহি কুচি- আধা কাপ
পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ
তেজপাতা- ২টি
লবঙ্গ- ৩টি
এলাচ- ৪টি
দারুচিনি- ৩ টুকরা
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
হলুদের গুঁড়া- ২ চা চামচ
মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
ধনিয়ার গুঁড়া- ১ টেবিল চামচ
জিরার গুঁড়া- ২ চা চামচ
আদা- রসুন বাটা- ৪ টেবিল চামচ
জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, এলাচ গুঁড়া- ১ চা চামচ
টক দই- আধা কাপ
লবণ- স্বাদ মতো
সরিষার তেল- আধা কাপ
সয়া সস- ২ টেবিল চামচ
কাঁচা মরিচ- কয়েকটি (মাঝখান থেকে কেটে নেওয়া)
মাংস বাগাড়ের উপকরণ
সরিষার তেল- আধা কাপ
পেঁয়াজ কুচি- আধা কাপ (বড় কুচি)
রসুন- ৪ কোয়া
শুকনা মরিচ- ৪টি

প্রস্তুত প্রণালি
বাগাড়ের উপকরণ ও কাঁচা মরিচ বাদে বাকিসব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে নিন। ভালো করে মেখে ১ ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখুন মাংস। ১ ঘণ্টা পর মিডিয়াম হাই হিটে মাংস রান্না করুন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে নেড়ে দেবেন। ১ ঘণ্টা পর পানি দিন সেদ্ধ হওয়ার জন্য। কম আঁচে রান্না করুন সেদ্ধ না হওয়া পর্যন্ত।
বাগাড়ের জন্য সরিষার তেল নিন প্যানে। গরম হলে রসুন ও পেঁয়াজ দিয়ে ভেজে নিন বাদামি করে। মাংসের মধ্যে দিয়ে দিন মিশ্রণটি। ভালো করে মিশিয়ে নিন। কাঁচা মরিচ দিয়ে আরও ১৫ থেকে ২০ মিনিট কম আঁচে ভাজুন। রঙ কালচে হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা