,

করোনা : মাশরাফির অবস্থা স্থিতিশীল

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন মাশরাফি বিন মুর্তজা। এই মুহূর্তে সামান্য কাশি ও শরীর ব্যথা ছাড়া অন্য কোন উপসর্গ নেই। সবমিলিয়ে বাংলাদেশের সেরা অধিনায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল।

মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা বলেছেন, ‘ভাইয়ের অ্যাজমার সমস্যা আগে থেকেই আছে। তার পরও শারীরিক অবস্থার অবনতি হয়নি। এখন পর্যন্ত স্থিতিশীল, বলার মতো কোনও উপসর্গ নেই। করোনা হলে যেটা হয় বুকে চাপ ও শ্বাসকষ্টের মতো সমস্যা হয় সেটা হয়নি। তবে ভাইয়ার যেহেতু অ্যাজমার সমস্যা আছে তাই আমরা এটা নিয়ে শঙ্কিত ছিলাম। কিন্তু এই মুহূর্তে সামান্য কাশি ও শরীর ব্যথা রয়েছে। আপাতত ভাইয়াকে নিয়ে চিন্তার কিছু নেই।’

করোনার উপসর্গ থাকায় গত শুক্রবার পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। শনিবার দুপুরে জানতে পারেন তিনি কোভিড-১৯ ‘পজিটিভ। অবশ্য সংক্রমণের শুরু থেকেই নিজ এলাকায় জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন নড়াইল-২ আসনের সদস্য। গত কয়েক মাসে বেশ কয়েকবারই নড়াইল যেতে হয়েছে তাকে। এখন মাশরাফি নিজেই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত।

করোনায় আক্রান্ত হওয়ার দিন-ই নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে লিখেছিলেন, ‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলছি।’

মাশরাফির সঙ্গে ছোট ভাই মোরসালিন ও তার স্ত্রী থাকেন। করোনা নিয়ে কিছুটা দ্বিধায় থাকায় অন্য বাসায় উঠেছেন তার ছোট ভাই মোরসালিন। রবিবার তিনি এবং তার স্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনাও দিয়েছেন। আগামীকাল ফলফল পাওয়ার অপেক্ষায় আছেন, ‘আমি কিছুটা কনফিউশনে আছি। এই কারণে বাসাটা ছেড়ে অন্য জায়গায় উঠেছি। করোনার পরীক্ষা করতে দিয়েছি, ফলাফলের অপেক্ষায় আছি। ভাইয়ার সঙ্গে ভাবি ও বাচ্চারা আছে। ভাইয়া আলাদা রুমে আইসোলেশনে আছে।’

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর