বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : লিগে এখনও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আটটি করে ম্যাচ বাকি। এখনই তাই কিছু জোর দিয়ে বলার সুযোগ নেই। তবে সর্বশেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে বার্সর গোল শূন্য সমতার সুবিধাটা দু’হাত ভরে নিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববারের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্ট নিয়ে টেবিলে উঠেছে শীর্ষে।

এভাবেই সমান পয়েন্ট নিয়ে শেষ করলে এবারের লিগ চ্যাম্পিয়ন হবে জিনেদিন জিদানের শিষ্যরা। রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রের এনে দেওয়া পেনাল্টি থেকে রামোসের গোল ও করিম বেনজেমার গোলে জয় পায়। তবে ম্যাচে বিতর্ক ছড়িয়েছে রেফারির সিদ্ধান্ত। ভিনিসিয়াসের পেনাল্টি পাওয়া এবং সোসিয়েদাদের গোল অফসাইডে বাতিল হওয়া নিয়ে রেফারির দিকে আঙুল তুলেছেন অনেকে।

পয়েন্ট টেবিলে রিয়াল-বার্সার পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে আছে বার্সেলোনা। কাতালানদের গোল ব্যবধান ৩৮টি। রিয়ালের গোল খাওয়া ও দেওয়ার ব্যবধান ৩৬টি। তারপরও রিয়ালের পেছনে পড়ে গেছে বার্সা। কারণ হিসেবটা দাঁড়িয়েছে মুখোমুখি লড়াইয়ের। এবারের এল ক্লাসিকোয় ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগে ২-০ গোলের জয় তুলে নেয়। প্রথম লেগে বার্সার মাঠ থেকে গোল শূন্য সমতা করে ফেরেন জিদানরা।

রিয়ালের জয়ে গোল করে ডিফেন্ডার হিসেবে লা লিগায় সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন সের্গিও রামোস। সেভিয়া ছেড়ে রিয়ালে আসার আগে তিনি করেছিলেন দুই গোল। লস ব্লাঙ্কোসদের হয়ে করেছেন আরও ৬৬ গোল। লা লিগায় ৬৮ গোল নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন নেদারল্যান্ডস কোচ ও সাবেক বার্সেলোনা কিংবদন্তি ডিফেন্ডার রোনাল্ড কোয়েম্যানকে। এখন রামোসের গোল ট্যালিটা আরও ওপরে নেওয়ার পালা। তিনি অবশ্য একশ’ গোলের স্বপ্ন দেখেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে