,

তামিমের ভাই নাফিস করোনায় আক্রান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

তাদের পারিবারিক একটি সূত্র সংবাদমাধ্যমকে শনিবার এ খবর নিশ্চিত করে। কয়েক দিন আগে প্রথমে জ্বর হয়েছিল নাফিস ইকবালের। পরে করোনা টেস্ট করানো হলে, রিপোর্ট পজিটিভ আসে।

করোনায় আক্রান্ত হলেও নাফিসের শারীরিকভাবে সুস্থ আছেন। চট্টগ্রাম নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন নাফিস। দারুণ সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হলেও আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ হয়নি তার ক্যারিয়ার।

আন্তর্জাতিক ক্রিকেটে ডানহাতি ওপেনিং ব্যাটসম্যানের শুরুটা ২০০৩ সালের নভেম্বরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে; শেষ ২০০৬ সালের মার্চে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে।

টেস্টে ২৩.৫৪ গড়ে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিসহ ৫১৮ রান করেছেন নাফিস। ওয়ানডেতে ১৯.৩১ গড়ে তার সংগ্রহ ৩০৯ রান। হাফ সেঞ্চুরি পেয়েছেন দুটি।

২০১৮ সালের ঘরোয়া ক্রিকেটকেও বিদায় জানান নাফিস। খেলা ছাড়লেও যুক্ত আছেন ক্রিকেটের সঙ্গেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি।

এদিকে, শনিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৭৭৫ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৫ জন। আক্রান্ত-মৃত্যুর অধিকাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর